ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, রাজনীতিতে নারী প্রশ্ন বহুল চর্চিত একটি বিষয়। দেশে বহু নারীবাদী সংগঠন নারীদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করছে, কিন্তু বাস্তবতা হলো- নারীদের নিরাপত্তা, মর্যাদা ও কর্মপরিবেশে সত্যিকার কোনো পরিবর্তন আসছে না।
তিনি বলেন, নারী প্রশ্ন কেবলই রাজনীতির বিষয় থেকে যাচ্ছে, কার্যকর কিছু হচ্ছে না। এর প্রধান কারণ হলো, নারী প্রশ্নকে পশ্চিমের দৃষ্টিতে দেখা হয়। যে পশ্চিমের সঙ্গে আমাদের উৎপাদন ব্যবস্থা, সংস্কৃতি, বোধ-বিশ্বাস কোনো কিছুরই মিল নেই। তাই নারীর সত্যিকার উন্নতি ও অগ্রগতি নিশ্চিত করতে হলে নারী প্রশ্নকে আমাদের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের দৃষ্টিতে দেখতে হবে।
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ত্রৈমাসিক সভা ও পর্যালোচনা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। রাজধানীর পুরানা পল্টনের সৈয়দ ফজলুল করীম রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে বিগত জাতীয় নির্বাচন ও তৎপরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্রী শাখা গঠন নিয়েও আলোচনা হয়।
মহিলা ইউনিটের সভানেত্রী নুরুস সাবিহার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের জন্য পূর্ণ পর্দা মেনে আলাদা বসার ব্যবস্থা করা হয়।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।







