Home রাজনীতি গণঅধিকার পরিষদ নেতাদের ওপর হামলায় নিন্দা মির্জা ফখরুলের

গণঅধিকার পরিষদ নেতাদের ওপর হামলায় নিন্দা মির্জা ফখরুলের

- ফাইল ফটো।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকে আমরা নিন্দা জানাই।’

আরও পড়তে পারেন-

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল খান গণমাধ্যমে বিবৃতিটি পাঠান।

মির্জা ফখরুল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আহত নেতাদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, ‘তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ নেয়া উচিত।’

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।