জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু, জাকসু ও চাকসু নির্বাচনে তরুণ সমাজ ছাত্রশিবিরের ওপর আস্থা রেখেছে। এর প্রতিচ্ছবি আগামীতে পুরো জাতি দেখবে।
বুধবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে ঢাকা-১৫ আসনের এক সমাবেশে তিনি বলেন, “তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেছে—সব জায়গায় একই চিত্র। তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর, মেয়েদেরও আস্থা ছাত্রশিবিরের ওপর। এরই প্রতিফলন জাতি ভবিষ্যতে দেখবে।”
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তিনি আরও বলেন, “৯১ শতাংশ মুসলমানের দেশে আমাদের মায়েদের সম্মান আজ ঘরে-বাইরে কোথাও নেই। আমরা কারও ধর্ম, দল বা ভাষা নয়—তাদের নাগরিক পরিচয়ের ভিত্তিতেই সবাইকে মর্যাদা দিতে চাই।”
দুর্নীতি প্রতিরোধে দৃঢ় অবস্থান জানিয়ে জামায়াতের আমির বলেন, “সমাজের প্রত্যেক স্তরে দুর্নীতি বাসা বেঁধেছে। এই দুর্নীতির অস্তিত্ব দেশে রাখা হবে না। প্রয়োজনে হিমালয়ের সমান বাধার মুখেও আমরা লড়ব।”
উম্মাহ২৪ডটকম: এমএ







