বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় সভায় চলাকালে মিলনায়তনের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সভায় দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম উপস্থিত ছিলেন।
সোমবার (২০ অক্টোবর) বগুড়ায় বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তন এলাকায় এই ককটেল নিক্ষেপ করা হয়।
স্থানীয়রা ও এনসিপি নেতারা জানিয়েছেন, জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির একটি অনুষ্ঠান চলছিল।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি নেতা সারজিস আলম। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মিলনায়তের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা দুটি ককটেল নিক্ষেপ করে যার মধ্যে একটি বিস্ফোরিত হয় বলে জানা গেছে। পরে সারজিস আলম ও তার সঙ্গীরা নিরাপদ স্থানে আশ্রয় নেন।
বর্তমানে তাকে জেলা পরিষদ ভবনে রাখা হয়েছে বলে জানা গেছে।
তাৎক্ষণিক এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কারো বক্তব্য পাওয়া যায়নি।
উম্মাহ২৪ডটকম: আইএএ








