Home অর্থনীতি পেঁয়াজ আমদানির অনুমতি আরো বাড়ানো হলো

পেঁয়াজ আমদানির অনুমতি আরো বাড়ানো হলো

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৫ ও ১৬ ডিসেম্বর দু’দিনের জন্য প্রতিদিন ৫৭৫টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হয়েছে। প্রত্যেকটি আইপিতে আগের মতো সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, আবেদনের বিষয় আগের মতো বহাল থাকবে। গত ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল এই দু’দিন পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য এ সুযোগ পাবেন।

সূত্র- বাসস।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-