Home রাজনীতি তফসিলের পর অরাজকতা মানা যাবে না, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে:...

তফসিলের পর অরাজকতা মানা যাবে না, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে: জমিয়ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি কোনোভাবে মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ।

আজ (১৫ ডিসেম্বর) সোমবার জামেয়া হোসাইনিয়া আরজাবাদ, মিরপুরে অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

আরও পড়তে পারেন-

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, “তফসিল ঘোষণার পর যে ধরনের অস্থিরতা ও অপ্রীতিকর ঘটনা দেশে ঘটছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে দেশের মানুষ কোনো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রত্যাশা করে না। তাই সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”

দলের শীর্ষ নেতারা আরও উল্লেখ করেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সকলের দায়িত্ব। ভোটকালীন সময়ে অরাজকতা সৃষ্টিকারী কর্মকাণ্ড কোনোভাবে সহ্য করা হবে না। জনগণের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে বিশেষভাবে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এই বার্তা রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে সতর্ক করে দিয়েছে যে, তফসিল ঘোষণার পর দেশের আইন ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব প্রত্যেক নাগরিকের।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।