Home রাজনীতি বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জমিয়ত নেতৃবৃন্দ

বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জমিয়ত নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কবর জিয়ারতে অংশ নেন। এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা ড. শুয়াইব আহমদ, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। তারা মরহুমার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

আরও পড়তে পারেন-