জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটে না গিয়ে ২৬৮ আসনে এককভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত ২৫৯ আসনে লড়ার সুযোগ পাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার সারা দেশে মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লোকমান হোসাইন জাফরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের চূড়ান্ত প্রার্থী সংখ্যা জানান।
তিনি বলেন, “সর্বশেষ ২৫৯ আসনে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচন কমিশনের বাছাইপর্ব শেষে এবং পারস্পরিক সন্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৯ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করবে।”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বে যে নির্বাচনী জোট গড়ে উঠেছিল, তাতে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলনও ছিল। কিন্তু এনসিপি ওই জোটে যোগ দেওয়ার পর আসন ভাগাভাগি নিয়ে জটিলতা দেখা দেয়।
সমঝোতা না হাওয়ায় গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন জানায়, তারা জামায়াতের জোটে যাচ্ছে না এবং ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে।
জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে ‘ইনসাফের দিক থেকে বঞ্চিত হওয়া’ এবং ‘ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়া’র কথা বলেছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান।
পরে ১৯ জানুয়ারি ইসলামী আন্দোলন জানায়, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের ‘সম্মানে’ তার দুই আসনে তারা প্রার্থী দেবে না।
উম্মাহ২৪ডটকম:আইএএ








