Home রাজনীতি জামায়াতের আমিরের সঙ্গে দেখা করতে তার বাসায় তারেক রহমান

জামায়াতের আমিরের সঙ্গে দেখা করতে তার বাসায় তারেক রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি আমিরের বাসায় পৌঁছান।

তারেক রহমানের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াতের আমিরের বাসায় যান তারেক রহমান।

রাত ৭টা ৫৮ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িটিকে জামায়াতের আমিরের বাসভবন ছেড়ে যেতে দেখা যায়। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের।

এর আগে শনিবার বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ‘রোববার সন্ধ্যা ৭টায় তারেক রহমান প্রথমে জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়।’

আরও পড়তে পারেন-

এর আগে গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান জাতীয় ঐক্য ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে আমি দল বা মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি।’

তিনি বলেন, ‘নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে, এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। আর দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।