বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের চিকিৎসা এভারকেয়ার হাসপাতালেই হচ্ছে। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে এ অপারেশন শুরু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে।
এর আগে, তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি ছিল। তবে এভারকেয়ার হাসপাতালেই অপারেশন শুরু হওয়ায় আপাতত তাকে সিঙ্গাপুর নেয়ার পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।
মির্জা আব্বাসের ছেলের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
মির্জা আব্বাসের ছেলে জানিয়েছেন, চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকাতেই অপারেশন করা হচ্ছে।
মির্জা আব্বাসের পরিবারের সদস্যরা ও বিএনপি নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে শুক্রবার দুপুরের পর হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী ।
পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








