ঈদুল ফিতরের পর ঘরমুখো মানুষদের কর্মস্থলে ফেরার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ। রোববার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে আগামী ২৫ মার্চের ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।
এর আগে ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের টিকিট এবং ১৪ মার্চ বিক্রি করা হয় ২৪ মার্চের টিকিট। এছাড়া আগামী ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তবে ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করায় আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট পরে বিক্রি করা হবে।
রেলওয়ে জানায়, যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে। তবে এ টিকিট কেনার পর তা ফেরত বা রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উম্মাহ২৪ডটকম: এমএ








