Home রাজনীতি দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: শফিকুর রহমান

দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। ফাইল ছবি- ইউএনবি।

জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তকে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা: শফিকুর রহমান বলেছেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে রোববার (১৯ এপ্রিল) থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।

শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিরোধীদলীয় নেতা আরো বলেন, ‘জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।’

আরও পড়তে পারেন-

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।