মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে বিএনপি নেতা মুকুল হোসেনকে (৫২) গুলি করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার সময় ক্থুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে।
মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, তার বুকে ও পিঠে পাঁচটি গুলি করা হয়েছে ।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে।
স্থানীয়রা জানান, মুকুল হোসেনের উপর আগেও দুই দফায় বোমা হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
ঘটনাস্থল থেকে গুলির চারটি খোসা উদ্ধার করেছে।
ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
উম্মাহ২৪ডটকম: এমএ








