দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী দুঃশাসন শেষে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজের পিতৃভূমি বগুড়া সফর করলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভূত এখন বিরোধী দলের ঘাড়ে সওয়ার হয়েছে। যারা মহান মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল, তারাই এখন সরকারের উন্নয়ন ও সংস্কার নিয়ে নতুন করে যড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
প্রধানমন্ত্রী বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেললাইন নির্মাণ কাজ দ্রুত শুরুর ঘোষণা দেন। একই সঙ্গে উত্তরাঞ্চলের কৃষিপণ্য রফতানির সুবিধার্থে বগুড়া বিমানবন্দরে কার্গো বিমান চলাচল এবং ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ স্থাপনের প্রতিশ্রুতি দেন। বিশাল জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসেই যখন নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে পূরণ করছে, ঠিক সেই মুহূর্তে একটি চক্র সংসদের ভেতরে এবং বাইরে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, আমরা অতীতেও দেখেছি, ৮৬ সালের নির্বাচন, ৯৬ সালের প্রহসন এবং ২০০৮ সালের ওয়ান ইলেভেন সরকারের সময়ও তারা গণতন্ত্রবিরোধী শক্তির সহযোগী হয়েছিল। যারা আজ জুলাই সনদ নিয়ে কথা বলছে, তারা নারীর উন্নয়ন বা স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলে না। তাদের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকতে হবে।
তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, সেই আলোকে আমরা দেশ পুনর্গঠন শুরু করেছি। ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কাজ শুরু হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার দেওয়া সংস্কার প্রস্তাব এবং পরবর্তীতে আমাদের ঘোষিত ৩১ দফার আলোকেই জুলাই সনদ তৈরি হয়েছে। এই সনদের প্রতিটি শব্দ আমরা বাস্তবায়ন করব।
সফরের শুরুতে প্রধানমন্ত্রী ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। ই-বেইলবন্ড চালুর ফলে জামিননামা জালিয়াতি বন্ধ হবে এবং বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রতা কমবে। তিনি টাকার অভাবে বিনাবিচারে আটকে থাকা কয়েদিদের মুক্তি নিশ্চিত করতে আইনমন্ত্রীকে বিশেষ নির্দেশনা দেন। সফরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন। এর মাধ্যমে দেড়শ বছরের পুরনো এই পৌরসভা দেশের ১৩তম সিটি কর্পোরেশনে উন্নীত হলো। তিনি বগুড়াকে একটি মডেল টাউন হিসেবে গড়ার ঘোষণা দেন।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
প্রধানমন্ত্রী গাবতলীর বাগবাড়ীতে ৯১১টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন। সেখানে তিনি দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’-এ কণ্ঠ মেলান। এ ছাড়া তিনি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি এবং চৌকিদহ খালের খনন কাজের উদ্বোধন করেন। বিকেলে তিনি বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের পুনর্র্নিমাণ কাজ এবং বগুড়া প্রেস ক্লাবের বহুতল ভবনের উদ্বোধন করেন।
সফরের প্রতিটি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান তার সঙ্গে ছিলেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরজনপদের রাজধানী বগুড়া এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী দুঃশাসন শেষে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজের পিতৃভূমি বগুড়া সফর করলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভূত এখন বিরোধী দলের ঘাড়ে সওয়ার হয়েছে। যারা মহান মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল, তারাই এখন সরকারের উন্নয়ন ও সংস্কার নিয়ে নতুন করে যড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
প্রধানমন্ত্রী বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেললাইন নির্মাণ কাজ দ্রুত শুরুর ঘোষণা দেন। একই সঙ্গে উত্তরাঞ্চলের কৃষিপণ্য রফতানির সুবিধার্থে বগুড়া বিমানবন্দরে কার্গো বিমান চলাচল এবং ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ স্থাপনের প্রতিশ্রুতি দেন। বিশাল জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসেই যখন নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে পূরণ করছে, ঠিক সেই মুহূর্তে একটি চক্র সংসদের ভেতরে এবং বাইরে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, আমরা অতীতেও দেখেছি, ৮৬ সালের নির্বাচন, ৯৬ সালের প্রহসন এবং ২০০৮ সালের ওয়ান ইলেভেন সরকারের সময়ও তারা গণতন্ত্রবিরোধী শক্তির সহযোগী হয়েছিল। যারা আজ জুলাই সনদ নিয়ে কথা বলছে, তারা নারীর উন্নয়ন বা স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলে না। তাদের ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকতে হবে।
তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, সেই আলোকে আমরা দেশ পুনর্গঠন শুরু করেছি। ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কাজ শুরু হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার দেওয়া সংস্কার প্রস্তাব এবং পরবর্তীতে আমাদের ঘোষিত ৩১ দফার আলোকেই জুলাই সনদ তৈরি হয়েছে। এই সনদের প্রতিটি শব্দ আমরা বাস্তবায়ন করব।
সফরের শুরুতে প্রধানমন্ত্রী ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। ই-বেইলবন্ড চালুর ফলে জামিননামা জালিয়াতি বন্ধ হবে এবং বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রতা কমবে। তিনি টাকার অভাবে বিনাবিচারে আটকে থাকা কয়েদিদের মুক্তি নিশ্চিত করতে আইনমন্ত্রীকে বিশেষ নির্দেশনা দেন। সফরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন। এর মাধ্যমে দেড়শ বছরের পুরনো এই পৌরসভা দেশের ১৩তম সিটি কর্পোরেশনে উন্নীত হলো। তিনি বগুড়াকে একটি মডেল টাউন হিসেবে গড়ার ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী গাবতলীর বাগবাড়ীতে ৯১১টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন। সেখানে তিনি দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’-এ কণ্ঠ মেলান। এ ছাড়া তিনি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি এবং চৌকিদহ খালের খনন কাজের উদ্বোধন করেন। বিকেলে তিনি বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের পুনর্র্নিমাণ কাজ এবং বগুড়া প্রেস ক্লাবের বহুতল ভবনের উদ্বোধন করেন।
সফরের প্রতিটি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান তার সঙ্গে ছিলেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরজনপদের রাজধানী বগুড়া এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।