Home জাতীয় সংসদ ভবনকেও লোডশেডিংয়ের আওতায় আনার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

সংসদ ভবনকেও লোডশেডিংয়ের আওতায় আনার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকায় লোডশেডিং পরীক্ষামূলকভাবে চালু করার ঘোষণার পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা: শফিকুর রহমান জাতীয় সংসদকেও লোডশেডিংয়ের আওতায় প্রস্তাব করেন।

তিনি বলেন, সমতা নিশ্চিত করতে সংসদ ভবনও লোড ম্যানেজমেন্টের বাইরে থাকা উচিত নয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর বক্তব্যের পর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

ডা: শফিকুর রহমান বলেন, ঢাকার অন্যান্য এলাকার মতো সংসদ ভবনেও নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হলে জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা যাবে যে সরকার বৈষম্যহীন নীতি বাস্তবায়নে আন্তরিক।

আরও পড়তে পারেন-

তবে এ সময় স্পিকার অধিবেশন পরিচালনায় সমস্যার বিষয়টি তুলে ধরলে বিরোধীদলীয় নেতা স্পষ্ট করেন, তিনি সংসদের অধিবেশন নয়, বরং সংসদ ভবনের অন্যান্য কার্যক্রমকে লোডশেডিংয়ের আওতায় আনার কথা বলেছেন। অধিবেশনের বাইরে ভবনে নানা প্রশাসনিক ও আনুষঙ্গিক কার্যক্রম চলে, সেগুলোর ক্ষেত্রে এই ব্যবস্থা প্রয়োগ করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, সংসদ থেকেই যদি এই উদ্যোগের সূচনা হয়, তাহলে জনগণ বুঝতে পারবে যে দেশকে একটি সমতাভিত্তিক ব্যবস্থায় এগিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের পদক্ষেপে সরকারের প্রতি জনআস্থা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।