Home জাতীয় চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যাত্রার আগে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সাক্ষাৎকালে সফরসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গেছে।

সফরকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আগামী ৮ থেকে ১১ জুন চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত ‘৫ম সিএমজি ফোরাম’-এ অংশগ্রহণ করবেন।

এ ছাড়া চীনের তথ্যবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়তে পারেন-

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই বৈঠকে দুই দেশের তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে নীতিগত পর্যায়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, তথ্যমন্ত্রীর এ সফরের মাধ্যমে তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম ও যোগাযোগ খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে।

সূত্র/- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।