Home অপরাধ ও আইন-আদালত পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত

পাবনায় দুর্বৃত্তের গুলিতে ছেলের সামনে বাবা নিহত

পাবনা শহরে হোসেন আলী (৫৩) নামক এক মাদরাসার স্টাফকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হোসেন আলীকে তার ছেলের সামনে গুলি করে হত্যা করা হয়। তিনি পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা এবং একই শহরের জামেয়া আশরাফিয়া মাদরাসার স্টাফ।

সোমবার (৮ জুন) আনুমানিক সাড়ে ৭টার দিকে মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, ছেলেকে মাদরাসায় রেখে যাওয়ার উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হোসেন আলী।স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়তে পারেন-

এদিকে, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে কাজ চলছে। হত্যার কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।