পবিত্র মসজিদুল হারামে বয়স্ক ও প্রতিবন্ধী মুসল্লিদের জন্য চালু হয়েছে অত্যাধুনিক বৈদ্যুতিক লোকোমোটিভ। এর মাধ্যমে খুব সহজেই পবিত্র কাবাঘরের চারপাশ ‘তাওয়াফ’ ও ‘সায়ি’ করা যাবে।
২.৯৮ মিটার দৈর্ঘ্য ও ১ মিটার প্রস্থের এ যানে রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা মানসম্পন্ন আটটি ড্রাই ব্যাটারি। এতে চালক ছাড়া একসঙ্গে আটজন চড়তে পারবে।
একাধারে ৩০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত তা চলতে সক্ষম। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সেন্সর পদ্ধতিতে এর গতি নিয়ন্ত্রণ, সংঘর্ষরোধ, দরজা খোলার সময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে থামানো হয়। সূত্র: হারামাইন ওয়েবসাইট।
আরও পড়তে পারেন-
- ধর্ষণ প্রতিরোধে ইসলামের নির্দেশনা
- কিশোর অপরাধ রোধে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে
- আদর্শ পরিবার গঠনে যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরী
- ইসলামে সামাজিক সম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার গুরুত্ব
- মানুষ মারা যাওয়ার পর, তাঁর আত্মার কি হয় ?
উম্মাহ২৪ডটকম: আইএএ







