বড় দলের সমালোচনা সত্ত্বেও জনসমর্থন বেশি, ছোট দলের সুনাম থাকলেও সমর্থন কম — পর্যালোচনার আহ্বান
রকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও নিজেদের এক বছরের কর্মকাণ্ড খোলামেলা পর্যালোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, “বড় রাজনৈতিক দলগুলোর প্রবল সমালোচনা সত্ত্বেও কেন তাদের জনসমর্থন বেশি থাকে, আর বুদ্ধিবৃত্তিক সংস্কারনীতিতে চলা ছোট দলগুলোর সুনাম থাকলেও কেন জনসমর্থন কম থাকে, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।”
আজ (১২ আগস্ট) মঙ্গলবার রাজধানীতে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রদত্ত প্রস্তাবনার ১ বছর: অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক আলোচনাসভায় অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।
মজিবুর রহমান মঞ্জু বলেন, গত এক বছরে রাষ্ট্র সংস্কার আন্দোলন বিভিন্ন মত ও পথের মানুষের সঙ্গে মতবিনিময় করেছে এবং রাষ্ট্রের সংকট গভীরভাবে বোঝার চেষ্টা করেছে। তবে রাজনৈতিক দলগুলোর নিজেদের সংস্কারের ক্ষেত্রে তেমন উদ্যোগ দেখা যায়নি।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তিনি অভিযোগ করেন, সরকারের প্রধান ত্রুটি হলো কাজের অগ্রাধিকারের সঠিক নির্ধারণ না করা। “ক্ষমতায় বসার পর আগের মতো সম্পর্ক রক্ষা করা হয়নি। এই সরকারের মূল দায়িত্ব চারটি—রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা, দৃশ্যমান সংস্কার, বিচার নিশ্চিতকরণ ও সুষ্ঠু নির্বাচন। এর বাইরেও বহু কাজ করতে হয়েছে—দাবি-দাওয়া মেটানো, আন্তর্জাতিক চাপ সামলানো এবং ছোট ছোট আন্দোলন মোকাবিলা করা,” বলেন তিনি।
এবি পার্টির চেয়ারম্যান আরও জানান, উপদেষ্টা পরিষদের সবাইকে হিসাব জমা দেওয়ার কথা থাকলেও কয়েকজন ছাড়া বেশিরভাগ উপদেষ্টা তা করেননি। অন্তর্বর্তীকালীন সরকারও জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি প্রশ্ন তোলেন, “ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে এত বিভাজন কেন?”
নির্বাচন নিয়ে এখনো সরকার কোনো বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেনি বা রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেয়নি বলে দাবি করেন মঞ্জু। আহতদের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, “রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও সঠিক সমন্বয় না হওয়ায় অনেক আহত ব্যক্তি প্রয়োজনীয় চিকিৎসা পাননি।
উম্মাহ২৪ডটকম: এমএ







