বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনিচ, যিনি দুই দিনের সফরে আজ ঢাকায় পৌঁছাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ বছর পর দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠক বসছে। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা, সংস্কৃতি এবং আঞ্চলিক বিষয়সহ সামগ্রিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকা সফরকালে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করবেন।
এ ছাড়া সফরকালীন সময়ে তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।
উম্মাহ২৪ডটকম: আইএএ








