নির্বাচন এককভাবে নাকি দলগতভাবে অংশ নেবে—এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমরা প্রায় ৬৪টি রাজনৈতিক দল বিগত স্বৈরাচারের সময় যার যার অবস্থান থেকে রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে।”
সোমবার বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমরা চেষ্টা করেছিলাম কমবেশি একসাথে কাজ করার জন্য। এমনকি আমরা যে ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা দিয়েছি, সেটি প্রথমে ২০১৬ সালে শুধু বিএনপির পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছিল। পরে ভিশন ২০২০ তৈরি হয়, যা আরও উন্নত করে আমরা ২৭ দফায় পরিণত করি।”
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তিনি আরও বলেন, “এরপর আমাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে সকলের মতামত নিয়ে আমরা ৩১ দফা চূড়ান্ত করি। কারণ, যারা আমাদের সঙ্গে রাজপথের আন্দোলনে ছিল, আমরা চাই রাষ্ট্র পুনর্গঠনে তাদেরও অংশীদার করতে। সকলের মতামতকে সঙ্গে নিয়েই আমরা নতুন রাষ্ট্র গঠন করতে চাই।”
উম্মাহ২৪ডটকম: আইএএ








