বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভ এখন দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ মানদণ্ডে হিসাব করলে এই রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৬ দশমিক ৮০ বিলিয়ন ডলার।
সোমবার (০৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৯ শতাংশ।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
এই সময়ের মধ্যে প্রবাসী বাংলাদেশিরা মোট ৮ হাজার ৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬ হাজার ৯৬৭ মিলিয়ন ডলার।শুধু অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪২২ মিলিয়ন ডলার।
উম্মাহ২৪ডটকম: আইএএ








