Home সোশ্যাল মিডিয়া মাদরাসা ক্রিকেট উদ্যোগ ইসলামী চেতনার পরিপন্থী

মাদরাসা ক্রিকেট উদ্যোগ ইসলামী চেতনার পরিপন্থী

।। মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ।।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক ‘মাদরাসা ক্রিকেট’ চালুর প্রস্তাবের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আমি বলতে চাই— ইসলামী শরীয়তের দৃষ্টিতে খেলাধুলা এমন এক কার্যক্রম, যা অনেক সময় মানুষকে আল্লাহ তায়ালার স্মরণ, নামায ও ইবাদত থেকে বিমুখ করে দেয়। আধুনিক খেলাধুলার অধিকাংশ ক্ষেত্রেই সময়ের অপচয়, অর্থের অপচয় এবং নৈতিক অবক্ষয়ের উপাদান বিদ্যমান। ইসলাম নিছক খেলাধুলায় মগ্ন থাকা বা সেটিকে জীবনের লক্ষ্য বানানোর অনুমোদন দেয় না।

শরীর সুস্থ রাখার জন্য ইসলাম যে শারীরিক কসরতের অনুমতি দিয়েছে, তা পরিমিত ব্যায়াম ও বাস্তব জীবনের মেহনতি কাজে নিহিত— যেমন হাঁটা, দৌড়, সাঁতার, তীরন্দাজি, ঘোড়দৌড় ইত্যাদি। এগুলো শরীয়তসিদ্ধ এবং কল্যাণকর।

আরও পড়তে পারেন-

কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ‘মাদরাসা ক্রিকেট’ উদ্যোগকে শরীরচর্চার অনুপ্রেরণা হিসেবে দেখার সুযোগ নেই। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেট ব্যবস্থার চিত্র বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, বিসিবির উদ্দেশ্য শুধুমাত্র শরীরচর্চা নয়; বরং পেশাদার ও বাণিজ্যিক ক্রিকেটের পরিধি মাদরাসা পর্যন্ত সম্প্রসারিত করা। যেখানে বিজ্ঞাপন, জুয়ার অর্থে স্পনসরশিপ, সুদভিত্তিক আর্থিক লেনদেনসহ শরীয়ত-বিরোধী নানা উপাদান জড়িত— যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম ও অগ্রহণযোগ্য।

অতএব, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি— মাদরাসা শিক্ষার্থীদের ঈমান, আদর্শ ও পবিত্র পরিবেশকে বিকৃত করে এমন কোনো প্রকল্প থেকে বিরত থাকার জন্য। ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক ক্রিকেট সংস্কৃতির সঙ্গে যুক্ত করা ইসলামি চেতনা ও শিক্ষার উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করবে। শরীয়তসিদ্ধ শরীরচর্চা এবং নৈতিক উন্নতির বিকল্প পথেই মাদরাসা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা উচিত।

উম্মাহ২৪ডটকম: আইএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।