চব্বিশের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল হত্যাকাণ্ডে দায়ের হওয়া ছয় মামলায় আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
এই মামলায় আটজন আসামি রয়েছেন, যাদের মধ্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজন পলাতক। বাকি চারজন— সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তদন্তে জানা গেছে, ৫ আগস্ট চানখাঁরপুলে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করা হয়। ট্রাইব্যুনালে ১০ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
উম্মাহ২৪ডটকম: আইএএ








