Home রাজনীতি ৫ দফা দাবিতে জামায়াতের গণমিছিল ও স্মারকলিপি কর্মসূচি ঘোষণা

৫ দফা দাবিতে জামায়াতের গণমিছিল ও স্মারকলিপি কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার এক বিবৃতিতে জানান, আগামী ১০ অক্টোবর সারাদেশে গণমিছিল এবং ১২ অক্টোবর সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হবে।

তিনি বলেন, “আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। সরকার যদি আমাদের ৫ দফা দাবি উপেক্ষা করে, তবে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করবে।”

আরও পড়তে পারেন-

জামায়াতের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘোষিত কর্মসূচি সফল করে জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে হবে।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।