Home জাতীয় কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে পুলিশের লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস

কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে পুলিশের লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস

ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার পর এ সংঘর্ষে পুলিশ লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়।

রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম জানান, জাতীয় পার্টি সড়ক অবরোধ করে সমাবেশ করছিল। “তাদের সড়ক ছেড়ে একপাশে যেতে বলা হলেও তারা অমান্য করে সমাবেশ চালিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হই।”

অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “হামলা হয়েছে, এখন কথা বলার মতো পরিস্থিতি নেই। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাব।”

দলটি তাদের চেয়ারম্যান জি এম কাদের ও অন্য নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি, এবং অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করেছিল।

আরও পড়তে পারেন-

দুপুর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। বিপুল পুলিশ মোতায়েন ছিল এলাকাজুড়ে। উত্তেজনা দেখা দিলে সংঘর্ষের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখনো কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।