বাংলাদেশ সেনাবাহিনী ন্যায়বিচারের পক্ষে আছে বলে জানিয়েছেন সেনাসদরের অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “একদম স্পষ্ট ভাষায় বলছি—বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। যেটা ন্যায়বিচার হবে, সেটার পক্ষে আমরা থাকব।”
তিনি জানান, গুম কমিশন ও প্রসিকিউশনের সঙ্গে সেনাবাহিনীর একাধিক বৈঠক হয়েছে এবং সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। “কেউ বলতে পারবে না আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছে অথচ আমরা দিইনি। কমিশনকে যেটুকু সাহায্য করার, আমরা অবশ্যই করছি,” বলেন তিনি।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও বলেন, “ইনসাফ—এর সঙ্গে কোনো আপস নেই। সেনাবাহিনী ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”
উম্মাহ২৪ডটকম: আইএএ








