জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, “ফ্যাসিস্টের দোসররা আবার সুযোগ পেলে জুলাই বিপ্লবকে তাণ্ডব বলে আখ্যা দেবে।”
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এই মন্তব্য করেন।
তিনি লেখেন, “দোসররা প্রথমে বলেছিল এটি বিপ্লব নয়, গণঅভ্যুত্থান; পরে বললো আন্দোলন, এখন বলছে ‘সামরিক অভ্যুত্থান’। আবার সুযোগ পেলে তারা বলবে, ‘জুলাই’ ছিলো তাণ্ডব বা দুর্বৃত্তায়ন।”
তার এই মন্তব্য আসে এমন এক সময়, যখন জুলাই বিপ্লব প্রসঙ্গে এক পত্রিকার প্রতিবেদনে ‘সামরিক অভ্যুত্থান’ শব্দটি ব্যবহার করা হয়।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান, যার মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটে।
এদিকে আওয়ামী আমলে গুমের ঘটনায় দায়ের করা দুই মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারিক আহমেদ সিদ্দিকসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
আদালত আগামী ২২ অক্টোবর অভিযুক্তদের হাজির ও শুনানির দিন ধার্য করেছে। এ নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
উম্মাহ২৪ডটকম: আইএএ






