নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নতুন রাজনৈতিক দল নিবন্ধন ও সংলাপের কাজ সেপ্টেম্বরেই শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় এখন কার্যক্রম প্রায় স্থবির।
ইসি সূত্রে জানা গেছে, দল নিবন্ধন, প্রতীক সংকট ও আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধন প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ঝুলে থাকায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করতে পারছে না কমিশন।
গত ২৮ সেপ্টেম্বর ইসি সুধীসমাজ, শিক্ষাবিদ, সাংবাদিক ও নারী নেতাদের সঙ্গে সংলাপ শুরু করে। তবে ৭ অক্টোবরের পর থেকে সংলাপ কার্যক্রম বন্ধ রয়েছে।
কমিশন জানায়, নতুন রাজনৈতিক দল নিবন্ধন শেষ না হলে দলগুলোর সঙ্গে সংলাপে বসা সম্ভব নয়।
ইসির নিবন্ধন বিভাগ জানায়, দুইটি নতুন দলের প্রাথমিক অনুমোদন পাওয়া গেছে, তবে উভয়ের ক্ষেত্রেই জটিলতা রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা, লাল শাপলা বা সবুজ শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু ইসি বলছে, শাপলা নির্ধারিত প্রতীকের তালিকায় নেই। বিকল্প ৫০টি প্রতীক থেকে বেছে নিতে বলা হলেও দলটি তা মানেনি।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
অপরদিকে বাংলাদেশ জাতীয় লীগ–এর নিবন্ধন নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ দলটির কেন্দ্রীয় কার্যালয়, গঠনতন্ত্র ও জেলা-উপজেলা কমিটি যথাযথ নয়।
ইসির কর্মকর্তারা জানান, “এই জটিলতাগুলো দূর না হওয়া পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে না। নিবন্ধন শেষ হলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে।”
আরপিও সংশোধন সম্পর্কিত প্রস্তাব ২ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৪৬টি অনুচ্ছেদে পরিবর্তন প্রস্তাব করা হয়েছে।
ইসি পরিকল্পনা করছে, নিবন্ধন শেষ হলে ৫–৬ দিনব্যাপী সংলাপে ছোট দলগুলোকে একত্রে ও বড় দলগুলোকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হবে।
উম্মাহ২৪ডটকম: আইএএ








