ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয়পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ কয়েকজন ছাত্রনেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। অন্যদিকে, পুলিশের বিপুল সদস্য এলাকায় মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর জানান, শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতের দোকান বসানোকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে উভয়পক্ষকে সরিয়ে দিয়েছে।
উম্মাহ২৪ডটকম: আইএএ








