সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়, দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে এসব অপকর্ম করে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’
শনিবার (১ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী অভিযোগ করেন, কোনো ঘটনা ঘটলেই বিএনপির ওপর দায় চাপানো এখন ‘কারও কারও অভ্যাসে পরিণত হয়েছে’। তিনি বলেন, ‘রাউজানে অস্ত্রসহ কিছু সন্ত্রাসী গ্রেপ্তার হলেও প্রমাণ ছাড়াই কয়েকটি গণমাধ্যমে বিএনপির নাম জড়ানো হয়েছে, যা দুঃখজনক।’
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তিনি গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, ‘একটি অসত্য সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।’ রিজভী আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের উদাসীনতা সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে।
উম্মাহ২৪ডটকম: আইএএ








