বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা মদিনার ইসলামের চর্চা করি, রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের দেখানো ইসলামের অনুসারী। আমরা মওদুদী ইসলামের অনুসারী নই।”
শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ ঈদগাহ ময়দানে কাসেমি পরিষদের আয়োজিত আজমতে সাহাবা মহা সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করছে, যা মুসলমানদের বিভ্রান্ত করছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার ছিল ইসলামবিদ্বেষী ও আলেম নির্যাতনকারী সরকার। এখন সময় এসেছে আদর্শিক ও ভালো রাজনীতির মাধ্যমে অপরাজনীতি বিদায় করার।”
উম্মাহ২৪ডটকম: আইএএ







