Home রাজনীতি শাপলা কলি প্রতীকেই রাজি জাতীয় নাগরিক পার্টি

শাপলা কলি প্রতীকেই রাজি জাতীয় নাগরিক পার্টি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, তাদের দল শাপলা কলিকে নির্বাচনী প্রতীক হিসেবে চায়।

রোববার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, দলটি ইতোমধ্যে প্রতীক হিসেবে শাপলা কলি চেয়ে ইসিতে চিঠি দিয়েছে।

আরও পড়তে পারেন-

বিকেল ৩টার দিকে সিইসির দপ্তরে প্রবেশ করে এনসিপি নতুন করে প্রতীকের জন্য আবেদন করে। এবার তারা শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলির মধ্যে “শাপলা কলি” প্রতীক বরাদ্দের আবেদন জানিয়েছে।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।