বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি গত সোমবার ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে প্রার্থী হয়েছেন বেগম খালেদা জিয়া। বিএনপির এ ঘোষণা প্রকাশের একদিন পরই এনসিপির পক্ষ থেকে জানানো হলো, এসব আসনে তারা কোনো প্রার্থী দেবে না।
এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “খালেদা জিয়ার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। এ গণঅভ্যুত্থানের পরে নতুন একটি সৌন্দর্য এসেছে— খালেদা জিয়া প্রার্থী হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি।”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তিনি আরও বলেন, “তার আপসহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে অনেক বেশি শক্তিশালী করেছে। জাতীয় নাগরিক পার্টি সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকারের পক্ষে থাকবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই সিদ্ধান্ত বিএনপির সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্কের পরিবর্তে সম্ভাব্য কৌশলগত সমঝোতার ইঙ্গিত বহন করছে।
উম্মাহ২৪ডটকম: আইএএ







