Home জাতীয় রাজধানীর ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার সংবাদ আসে।

আরও পড়তে পারেন-

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, “আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা আমরা এখনও জানতে পারিনি। এছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।”

রাজধানীতে গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। দুর্বৃত্তদের এই ধারাবাহিক তৎপরতার মধ্যে ধোলাইপাড়ের এ ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।