Home জাতীয় পাকিস্তানের ফিল্ড মার্শালের সাথে বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

পাকিস্তানের ফিল্ড মার্শালের সাথে বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত জেনারেল হেডকোয়ার্টার্সে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই প্রশিক্ষণ বিনিময়, পেশাগত সহযোগিতা এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক গভীর করার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়তে পারেন-

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় তাদের ভূমিকার কথা উল্লেখ করেন।

অপরদিকে পাকিস্তান পক্ষ বাংলাদেশে সঙ্গে দীর্ঘমেয়াদি ও দৃঢ় প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।এই বৈঠক দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।