Home শিক্ষা ও সাহিত্য আগামীকাল শুক্রবার জামিয়াতুন নূর আল কাসেমিয়ার দস্তারবন্দী সম্মেলন

আগামীকাল শুক্রবার জামিয়াতুন নূর আল কাসেমিয়ার দস্তারবন্দী সম্মেলন

দাওরায়ে হাদীস ফারেগীন, ইফতা ফারেগীন ও হেফজ ফারেগীন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত জামিয়াতুন নূর আল কাসেমিয়ার উদ্যোগে আগামীকাল (৯ জানুয়ারি) শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম বার্ষিক দস্তারবন্দী মাহফিল।

অনুষ্ঠানটি বিকাল ৩টা থেকে শুরু হবে। দস্তারবন্দী মাহফিলের স্থান নির্ধারণ করা হয়েছে উত্তরা তুরাগের নয়ানগর চেয়ারম্যানবাড়ীস্থ মাদ্রাসা সংলগ্ন ময়দান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমাদ কুরাইশী। বিশেষ আলোচনায় অংশ নেবেন প্রতিষ্ঠানটির শায়খুল হাদীস হযরত আল্লামা উবাইদুল্লাহ ফারুক, জামিয়ার শায়খুল হাদীস ও প্রখ্যাত লেখক মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, জামিয়া সোবহানিয়া মাহমুদ নগরের মুহতামিম মুফতী মুহিউদ্দিন মাসুম এবং জামিয়াতুল মানহাল আল কওমিয়ার মুহতামিম মাওলানা কিফায়াতুল্লাহ আযাহারী প্রমুখ।

আরও পড়তে পারেন-

দস্তারবন্দী মাহফিলে জামিয়ার দাওরায়ে হাদিস ফারেগিন, ইফতা ফারেগীন ও হেফজ সম্পন্নকারী কিশোর হাফেজদেরকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেওয়া হবে। পাশাপাশি ইলমে দ্বীনের মর্যাদা, আলেমদের দায়িত্ব এবং সমাজ গঠনে দ্বীনি শিক্ষার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মাহফিল অনুষ্ঠিত হবে।

জামিয়াতুন নূর আল কাসেমিয়ার মুহতামিম হযরত আল্লামা হাফেজ নাজমুল হাসান কাসেমী আলেম-উলামা, তুলাবাসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উক্ত মাহফিলে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।