ঢাকায় আয়োজিত সরকারি এক অনুষ্ঠানে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করে আলোচনা তৈরি করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা নিয়ে চলছে নানা আলোচনা।
আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্র প্রধানের দায়িত্ব পাওয়া মো. সাহাবুদ্দিন অতীতে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করলেও এখন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলাতেই এই আলোচনা তৈরি হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রীয় আয়োজনগুলোয় বক্তব্য দিতে দেখা যায়নি তাকে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
অন্তর্বর্তী সরকারের আঠারো মাসের শাসনের পর এই প্রথম তিনি সরকারি কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন বিএনপির নতুন সরকারের সময়ে।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস- ২০২৬’ উপলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত নয় দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি।
উম্মাহ২৪ডটকম: এমএ








