Home জাতীয় বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে ৪ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে ৪ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি অপরাধ দমনে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে চারজন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৫ এপ্রিল) নির্বাচন কমিশনের আইন শাখা বিষয়টি নিশ্চিত করে। এ বিষয়ে ইসির আইন শাখার উপ-সচিব মোহাম্মদ দিদার হোসাইন একটি প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ও মো. কামাল হোসেন এবং শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ মিলন ও মো. হাসান ভূঁইয়াকে ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। তারা গণপ্রতিনিধিত্ব আদেশ এবং কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের ১৯০ ধারার আওতায় অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে দ্রুত বিচার সম্পন্ন করবেন এবং কমিশনে প্রতিবেদন দাখিল করবেন।

আরও পড়তে পারেন-

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত এই চারজন বিচারক আগামী ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবেন। এর আগে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্তও নেয় ইসি।

উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসনটিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। একইভাবে শেরপুর-৩ আসনেও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।