Home জাতীয় ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার একটি আদালত এ আদেশ দেন।

রোববার (৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতে হাজির না হওয়ায় এ আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী রিদওয়ান হোসেন রবিন।

মামলার সূত্রে জানা যায়, আয়েশা আতিকের সঙ্গে পারিবারিক অগোচরে বিবাহবন্ধনে আবদ্ধ হন আহসান হাবিব। পরবর্তীতে বিভিন্ন পারিবারিক ও দাম্পত্য জটিলতা তৈরি হয়। অভিযোগ রয়েছে, সন্তান জন্মের পর আয়েশাকে মানসিকভাবে নির্যাতন করা হয় এবং এক পর্যায়ে তাকে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

আরও পড়তে পারেন-

এছাড়া আয়েশাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করতে জালিয়াতির মাধ্যমে বিদেশি মেডিক্যাল সনদ সংগ্রহের অভিযোগও আনা হয়েছে। এ ঘটনায় আয়েশার বাবা ব্রিগেডিয়ার (অব.) শাহ আতিকুর রহমান গত বছরের ১৬ অক্টোবর আদালতে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে সিআইডি পুলিশের প্রতিবেদনে আহসান হাবিবের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। গত ১৭ ফেব্রুয়ারি আদালত তাকে ৫ এপ্রিল হাজির হওয়ার জন্য সমন জারি করলেও তিনি উপস্থিত হননি।

ফলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।