Home জাতীয় ‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করব’

‘সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় বাস্তবায়ন করব’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। ফাইল ছবি- ইউএনবি।

গণভোটে বিপুল সংখ্যক জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ মানুক বা না মানুক, এ রায় বাস্তবায়ন করা হবে।

সোমবার (৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে। আমরা শুরু থেকেই ‘হ্যাঁ’-এর পক্ষে ছিলাম এবং এখনও আছি।” তিনি দাবি করেন, জনগণের ‘সুপ্রিম উইল’-এর প্রতি সম্মান দেখিয়ে যেকোনো পরিস্থিতিতে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, “সংসদ মানুক বা না মানুক, আমরা গণভোটের রায় আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।”

আরও পড়তে পারেন-

গণভোটের ফলাফল অস্বীকার করা হলে তা নতুন করে দেশে ‘ফ্যাসিবাদের সূচনা’ বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “যেদিন গণরায় অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই দেশে আবারও ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে।”

তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদ দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে এবং ২০২৪ সালের আন্দোলনে তা প্রতিহত করা হয়েছিল। বর্তমান প্রজন্ম আবারও যে কোনো ধরনের স্বৈরাচার প্রতিরোধে প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধী দল জনগণের পাশে রয়েছে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।