Home অর্থনীতি এপ্রিলের ৫ দিনেই রেমিট্যান্স ৫৪ কোটি ডলার, বেড়েছে ৩৫৩%

এপ্রিলের ৫ দিনেই রেমিট্যান্স ৫৪ কোটি ডলার, বেড়েছে ৩৫৩%

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৫৪ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৬ হাজার ৫৮৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিল মাসের একই পাঁচ দিনে দেশে প্রবাসী আয় এসেছিল ১১ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসাবে এ বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৩৫৩ দশমিক ৩০ শতাংশ।

আরও পড়তে পারেন-

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে ২ হাজার ৬৭৪ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ১৯০ কোটি ৪০ লাখ ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।