জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন আইন-২০২৬ পাস হয়েছে। নতুন আইনে গুমকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে এ ধরনের অপরাধের বিচার প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে কণ্ঠভোটে বিলটি পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিলটি উত্থাপন করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, গুমের বিচার নিয়ে সরকারের সদিচ্ছা নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের এই আইনটি পড়ে দেখার আহ্বান জানান। তিনি বলেন, “সরকার গুমের বিচার করতে বদ্ধপরিকর—এই আইনই তার প্রমাণ।”
মন্ত্রী আরও জানান, সংশোধিত আইনের ফলে এখন থেকে গুম সংক্রান্ত অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে, যা বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনবে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
আইন বিশেষজ্ঞদের মতে, এই সংশোধনের মাধ্যমে গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনি ভিত্তি আরও শক্তিশালী হলো। এতে ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনাও বাড়বে।
এর আগে, সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস হয়, যা চলমান আইন সংস্কারের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








