Home জাতীয় বিমানে ডিএমডি পদে নিয়োগ পেলেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ

বিমানে ডিএমডি পদে নিয়োগ পেলেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ। দীর্ঘদিন শূন্য থাকা এই গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হলো।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ মইন উদ্দিন আহমেদকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়তে পারেন-

তিনি যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

দীর্ঘদিন পর ডিএমডি পদে নিয়োগ হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।