সৌদি আরবের জুবাইল শিল্পনগরীতে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, সোমবার ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জুবাইলের ওই কমপ্লেক্সে হামলার বিষয়ে একটি স্থানীয় সূত্র আগুন লাগা ও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে। একই সঙ্গে ফার্স, নূর ও তাসনিমসহ একাধিক ইরানি গণমাধ্যমে আগুন লাগার ভিডিও প্রকাশ করা হয়েছে।
তবে বিবিসি জানায়, এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং সৌদি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
জুবাইল সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী, যেখানে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ও সাবিকসহ আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোর বড় বড় স্থাপনা রয়েছে।
এর আগে গত কয়েক দিনে ইসরাইল ইরানের একাধিক পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি করে। সোমবার (৬ এপ্রিল) শিরাজে একটি স্থাপনায় হামলার কথা জানিয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করে, সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হতো।
এছাড়া আসালুইয়েহর সাউথ পার্স পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট ও ফারস প্রদেশের মার্ভদাশত কমপ্লেক্সেও পৃথক হামলার কথা জানিয়েছে ইসরাইল। এই প্রেক্ষাপটে পাল্টা হামলার দাবি করল ইরান।
উম্মাহ২৪ডটকম: এমএ








