Home জাতীয় বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে একমত জয়শঙ্কর-খলিলুর

বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে একমত জয়শঙ্কর-খলিলুর

বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জয়শঙ্কর।

তিনি বলেন, “আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি।”

আরও পড়তে পারেন-

জয়শঙ্কর আরও জানান, বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়েছে এবং ভবিষ্যতে দুই দেশ নিবিড় যোগাযোগে থাকার বিষয়ে সম্মত হয়েছে।

এদিন বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।