Home আন্তর্জাতিক হরমুজ প্রণালি খুলে দেয়ার সময় জানাল ইরান

হরমুজ প্রণালি খুলে দেয়ার সময় জানাল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হলে আগামীকাল বা পরদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে পারে ইরান বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা জানান, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকের আগে যুদ্ধবিরতির কাঠামো চূড়ান্ত হলে তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় খুলে দিতে পারে।

ইরান যুদ্ধ চলাকালে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়।

আরও পড়তে পারেন-

কর্মকর্তা আরও জানান, সম্ভাব্য যুদ্ধবিরতি সমঝোতার অংশ হিসেবে ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি নিরাপদ করার বিষয়ে সম্মত হয়েছে।

তিনি বলেন, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই হরমুজ প্রণালি পুনরায় চালু করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।