গণভোট অধ্যাদেশ বাতিল এবং বিভিন্ন সংস্কার অধ্যাদেশ কার্যকর না হওয়ায় সরকারকে কঠোর সমালোচনা করেছেন সারোয়ার তুষার। তিনি দাবি করেন, গণভোট অস্বীকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, “আওয়ামী লীগকে আওয়ামী লীগ করেছে বিএনপি। বিএনপি যে রাস্তা দেখিয়েছে ৯৬ সালে, সেটির বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ।” তিনি আরও বলেন, গণভোট অধ্যাদেশ বাতিলের মাধ্যমে কার্যত গণভোটকেই অস্বীকার করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি অধ্যাদেশ এখনো আইনে রূপ নেয়নি। ফলে আইনি বাধ্যবাধকতার কারণে শুক্রবার (১০ এপ্রিল) পর এগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এসবের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারক নিয়োগ, গণভোট, দুদক, গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য অধিকারসহ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
বিরোধী দলগুলোর দাবি, এসব অধ্যাদেশ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে জারি করা হয়েছিল। কিন্তু সরকার এসব প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় বলেই অধ্যাদেশগুলো আইনে রূপ দিচ্ছে না।
অন্যদিকে সরকার বলছে, এসব অধ্যাদেশে দুর্বলতা রয়েছে। তাই এগুলো বাতিল না করে আরও শক্তিশালী করে বিল আকারে সংসদে পাস করা হবে।
উম্মাহ২৪ডটকম: এমএ







