শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। একইসঙ্গে দুই দেশই পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।
বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এদিন নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উভয় দেশ শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়। এ বিষয়ে ভারত সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ড. খলিলুর রহমান।
আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা ও সম্মানের ওপর দাঁড়িয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
এছাড়া বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—সহজ করার আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে ভারত থেকে ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর বিষয়েও ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে।
উভয় পক্ষ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








