যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরাইলের ব্যাপক বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ হাজার ১৬৫ জন।
বুধবার (৮ এপ্রিল) যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়। দেশটির জরুরি পরিষেবা সংস্থা সিভিল ডিফেন্স জানায়, রাজধানী বৈরুতেই নিহত হয়েছেন ৯২ জন এবং আহত হয়েছেন ৭৪২ জন।
বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিহত হয়েছেন ৬১ জন ও আহত ২০০ জন। এছাড়া নাবাতিয়েহ, বালবেক, আলেই, টায়ার, সিদন ও হেরমেল এলাকাতেও হতাহত হয়েছেন অনেকে।
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ উল্লেখ করে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির প্রতি চরম অবজ্ঞা।
হামলার আগে হিজবুল্লাহ জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে সম্মান জানিয়ে ইসরাইলে হামলা বন্ধ রেখেছে। তবে সেই অবস্থান সত্ত্বেও ইসরাইল মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালায়।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননকে যুদ্ধবিরতির আওতার বাইরে বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে দেশটির সেনাপ্রধান জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে ইরান বলছে, লেবানন ফ্রন্টও যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত। এ নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








